ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একদিনের সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে তিনি একাধিক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। বিশেষ করে বহুল আলোচিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন তিনি এই সফরেই।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে জানা গেছে, আগামী সোমবার (২০ এপ্রিল) এই সফর অনুষ্ঠিত হবে।
সফরসূচি অনুযায়ী, সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।
পরে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি, যা স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।
এছাড়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন করার কথাও রয়েছে তার।
দুপুরের পর প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে কিছু সময় অতিবাহিত করবেন।
বিকেলে বগুড়া সার্কিট হাউসে বিরতি ও নামাজ শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন নিয়েছে কড়া ব্যবস্থা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)