ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাবি জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল সোমবার সন্ধ্যায় হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিকৃতি উদ্বোধন করেন। অনুষ্ঠানে কিশোরীলাল রায় চৌধুরী স্মৃতি অডিটোরিয়াম উদ্বোধন করা হয়। প্রসঙ্গত, জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের অর্থায়নে প্রতিকৃতিটি নির্মাণ করা হয়।
হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদার, গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য অসীম কুমার রায়, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি, রায় চৌধুরী পরিবারের সদস্য ভারতী রানী রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মন, জিএস সুদীপ্ত প্রামাণিক, এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, কিশোরীলাল রায় চৌধুরী ১৮৪৮ সালে মানিকগঞ্জের বালিয়াটিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগী জমিদার। ১৮৮৪ সালে তিনি পিতার নামে জগন্নাথ কলেজ ও জগন্নাথ হল প্রতিষ্ঠা করেন। ১৯২৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা