ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
সূচক বাড়লেও কমছে লেনদেন, সতর্ক বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক, ৬ এপ্রিল ২০২৬: ত্রিদেশীয় যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থনীতির একটি অংশ হওয়ায় শেয়ারবাজারেও অস্থিরতা চলছে। এমন নেতিবাচক পরিস্থিতির মধ্যেই দেশের পুঁজিবাজারে লেনদেন অব্যাহত রয়েছে। এ কারণে বিনিয়োগকারীরা সতর্কতার সঙ্গে লেনদেন করছেন। ফলে সূচক ওঠানামা করলেও টাকার অঙ্কে লেনদেন কমছে, যা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, যেকোনো পরিস্থিতিতেই শেয়ার লেনদেনে সতর্কতা জরুরি। অন্যথায় বিনিয়োগকৃত পুঁজি ঝুঁকিতে পড়তে পারে। তাই নেতিবাচক পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে লেনদেন করলে পুঁজি সুরক্ষিত থাকবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১২২.৫৩ পয়েন্টে| এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪০.৩৭ পয়েন্টে| ডিএসই-৩০ সূচক ৯.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৫৪.৪৪ পয়েন্টে|
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়| এর মধ্যে ১৪৯টির দর বেড়েছে, ১৭২টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে|
ডিএসইতে এদিন প্রায় ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে| আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫১১ কোটি ৯৯ লাখ টাকার| অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৪১ কোটি ২০ টাকা|
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে| আগেরদিন সিএসইতে ৪৩ কোটি ৪০ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল|
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টির, কমেছে ৮৫টির এবং পরিবর্তন হয়নি ৩২টির|
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৭.৭২ পয়েন্টে| আগেরদিন সূচক সিএএসপিআই ২৩৭.০৬ পয়েন্ট কমেছিল|
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: জেনে নিন কবে, কোথায় খেলা
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়া: কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু
- অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- অনলাইন ক্লাস ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে? যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ এপ্রিল)
- শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিকল্প পথ খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর