ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে নতুন সময়সূচি: জ্বালানি সাশ্রয়ে লেনদেনে কাটছাঁট
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন নিয়ম কার্যকর থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে দুই স্টক এক্সচেঞ্জ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম—উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং তা অব্যাহত থাকবে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত চলবে পোস্ট ক্লোজিং সেশন।
তবে লেনদেনের সময় কমানো হলেও স্টক এক্সচেঞ্জগুলোর প্রশাসনিক কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নিয়ম মেনেই অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে জ্বালানি সাশ্রয়ের এই উদ্যোগটি সাময়িকভাবে গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি প্রচেষ্টার অংশ হিসেবেই পুঁজিবাজারের লেনদেনের সময়সূচিতে এই সমন্বয় করা হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল