ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
পে-স্কেল বাস্তবায়নে সরকারি কর্মচারীদের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে আসন্ন ১ মে শ্রমিক দিবসে বৃহৎ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই দিনে সংগঠনটির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ঈদ-পরবর্তী কার্যক্রম ও পে-স্কেলের গেজেট বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহমুদুল হাসান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেন, দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে-স্কেল না দেওয়ায় সরকারি কর্মচারীরা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। মূল্যস্ফীতি ও বার্ষিক বেতন বৃদ্ধির মধ্যে সমন্বয় না থাকায় অনেকেই ঋণের বোঝায় জর্জরিত এবং জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমনকি অনেকে জীবিকা নির্বাহের জন্য রাতে রিকশা চালাতে বাধ্য হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, অতীতের সরকার ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কর্মচারীদের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো অগ্রগতি হয়নি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পে-স্কেল বাস্তবায়নের জন্য তারা জোর দাবি জানান।
বৈঠক শেষে সংগঠনটি তিন দফা কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিভাগে প্রতিনিধি সভা আয়োজন; একই সময়ে যেসব এমপি ও মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পৌঁছায়নি, তাদের কাছে স্মারকলিপি প্রদান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টা করা; এবং ১ মে জাতীয় শ্রমিক দিবসে প্রেসক্লাব থেকে র্যালি শুরু করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ থেকেও পে-স্কেল গেজেট বাস্তবায়ন না হলে ধারাবাহিক বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫