ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: যুব কর্মসংস্থান খাতে নতুন করে গতি আনতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এ পদে নিয়োগের মাধ্যমে তাকে গ্রেড-২ পদমর্যাদা প্রদান করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের সময় তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্তাবলী পৃথক চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি অনুযায়ী (যেটি আগে ঘটে) তিনি এই পদে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করবেন।
সরকারি নির্দেশনায় জানানো হয়, জনস্বার্থ বিবেচনায় এ নিয়োগ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ঈদুল আজহার আগে ১২ লাখ টাকার একটি ছাগল কেনা নিয়ে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাতের কার্যক্রম এবং তার পরিচয় নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করে আলোচনায় আসেন সাইয়েদ আবদুল্লাহ। সেই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মতিউর রহমানের সঙ্গে ইফাতের সম্পর্ক নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত