ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুল স্কলারশিপ দিচ্ছে কানাডার আলবার্টা ইউনিভার্সিটি, আবেদন শুরু
পার্থ হক: উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে কানাডার University of Alberta। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা আগামী ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
কানাডার শীর্ষ পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এই প্রতিষ্ঠানটি মানবিক, বিজ্ঞান, ব্যবসা, প্রকৌশল, সৃজনশীল শিল্প ও স্বাস্থ্যবিজ্ঞানে শিক্ষাদান ও গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত। ১৯০৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের দুটি শহরে মোট পাঁচটি ক্যাম্পাস রয়েছে।
সুযোগ-সুবিধা
বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে, যা শিক্ষার্থীদের একাডেমিক সুযোগের পাশাপাশি আর্থিক সহায়তাও নিশ্চিত করে।
প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ রয়েছে, যেখানে স্টুডেন্ট ভিসা পারমিটসহ সর্বোচ্চ ৯,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই সহায়তা চার বছর মেয়াদে প্রযোজ্য এবং পুরো অধ্যয়নকালজুড়ে সমর্থন দিয়ে থাকে।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য একাধিক স্কলারশিপ চালু রয়েছে, যেমন-
১. গোল্ড স্ট্যান্ডার্ড স্কলারশিপ
২. ডক্টরাল রিসার্চ স্কলারশিপ
৩. মাস্টার্স এন্ট্রি স্কলারশিপ
অধ্যয়নের বিষয়
এই বিশ্ববিদ্যালয়ে ২০০টির বেশি স্নাতক এবং ৫০০টির বেশি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- নার্সিং, ফার্মেসি, মেডিসিন ও ডেন্টিস্ট্রি, বিজ্ঞান, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান, বিজনেস এবং কৃষি ও পরিবেশবিজ্ঞান।
আবেদনের যোগ্যতা
আবেদন করতে হলে প্রার্থীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। স্নাতকের জন্য উচ্চমাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতাও প্রয়োজন।
আবেদন পদ্ধতি
আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার শেষ সময় ১ নভেম্বর ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
- বর্ষসেরা সংগঠনের স্বীকৃতি পেল ঢাবির টিএফপি ফিল্ম ক্লাব
- ২৬৭০ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম