ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিল: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবহারকারী গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে মাসিক মিটার ভাড়া বা চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যালোচনা করে দ্রুতই এ চার্জ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে অনেক গ্রাহকের অভিযোগ ছিল, মিটারের মূল মূল্য আদায় হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া নেওয়া হচ্ছে, যা তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন নাগরিক সংগঠনও দীর্ঘদিন ধরে এই চার্জ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। বিষয়টি জনমনে আলোচনার জন্ম দেয় এবং শেষ পর্যন্ত সরকারের নজরে আসে।
সরকারের এই সিদ্ধান্তকে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্বস্তিদায়ক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এর ফলে বিদ্যুৎ সেবায় স্বচ্ছতা বাড়বে এবং গ্রাহক সন্তুষ্টিও বৃদ্ধি পাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা