ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: উপকূলের মানুষ সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে কলসবন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরার শ্যামনগরে।
বিশ্ব পানি দিবস–২০২৬ উপলক্ষে ‘পানি ও লিঙ্গ সমতা’ প্রতিপাদ্যে রোববার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এই কর্মসূচি আয়োজন করে।
প্রায় শতাধিক স্থানীয় নারী ও যুবক খালি কলস হাতে নদীর তীরে অবস্থান নেন। তারা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, ‘পানি বাণিজ্যিকরণ বন্ধ করো’, ‘আর কতকাল লবণ পানি খেতে হবে?’-এর মতো স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শন করেন।
শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন, চারদিকে পানি থাকলেও উপকূল অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট বিরাজ করছে। নদীভাঙন ও লবণাক্ততার কারণে মিঠাপানির উৎস নষ্ট হয়ে যাচ্ছে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারীরা।
সংগঠনের ডেপুটি কো-অর্ডিনেটর আবিদ হোসেন বলেন, উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মূল দায়িত্ব। স্থানীয় বাসিন্দা অর্পিতা মণ্ডল টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নিরাপদ পানির ব্যবস্থা করার দাবি জানান।
অনুষ্ঠানে শরুবের প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস, জলবায়ু কর্মী ফুয়াদ মাহমুদ, রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবী উম্মে সালমা, হালিমা খাতুন, জেবা তাসনিয়া, আব্দুস সালাম ও রাজীব বৈদ্যসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা নিরাপদ পানির সংকটকে আরও তীব্র করছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই সংকট আরও মারাত্মক রূপ নেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে