ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় মুন্সীগঞ্জের যুবক নি-হ-ত
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মুন্সীগঞ্জের বাসিন্দা হবি মিয়া পাইক।
নিহত হবি মিয়া পাইক (৩৭) মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকার বাসিন্দা এবং নলি মিয়া পাইকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক দশক ধরে ইরাক-এ কর্মরত ছিলেন তিনি। জীবিকার তাগিদে সেখানে বিভিন্ন ধরনের কাজ করতেন।
নিহতের স্ত্রী খাদিজা আক্তার নিতু জানান, সর্বশেষ গত শুক্রবার (১৩ মার্চ) তার স্বামীর সঙ্গে কথা হয়েছিল। এরপর থেকে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। পরে তার সহকর্মীদের কাছ থেকে হামলায় নিহত হওয়ার খবর পান তিনি। হামলায় তার দুই পা ও বুকে গুরুতর আঘাত লাগে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে সহযোগিতা চান তিনি।
স্থানীয় আধারা ইউনিয়ন পরিষদের সদস্য ইসলাম হোসেন (সম্রাট) বলেন, ইরাকের চলমান সংঘাতের মধ্যে তাদের এলাকার এই প্রবাসী নিহত হয়েছেন—এমন তথ্য তারা পেয়েছেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কার্ত্তিক চন্দ্র দেবনাথ জানান, ঘটনাটি যাচাই করা হচ্ছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় মরদেহ দেশে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস