ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আগরতলায় বাংলাদেশ মিশনে ফের চালু হচ্ছে ভিসা সেবা
ডুয়া নিউজ: আগামীকাল (০৫ ফেব্রুয়ারি) থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশন ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় শুরু হচ্ছে। সহকারী হাইকমিশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালিয়েছিল। তারা বাংলাদেশের জাতীয় পতাকাকেও অবমাননা করেছিল। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করেছিল বাংলাদেশ।
এ ঘটনায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল এবং একটি প্রতিবাদপত্রও তাকে প্রদান করা হয়েছিল।
ওই হামলার ঘটনায় ত্রিপুরা রাজ্য তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে এবং জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকে বদলি করে। ভাঙচুরের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল।
সহকারী হাইকমিশনে হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। এক মাস পর ৭ জানুয়ারি তিনি তার কর্মস্থলে ফিরে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ