ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শনিবার থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের কারণে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটির কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ১ জানুয়ারি থেকে পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়েছে।
ফলে নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিআরটিসি শাটল বাস সার্ভিসও ৩ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এক বার্তায় এই তথ্য জানিয়েছে। এর আগে ৩০ ডিসেম্বর বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানিয়েছেন, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষ্যে ১ জানুয়ারি থেকে শাটল বাস সার্ভিস চালু হওয়ার কথা ছিল। তবে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে মেলার উদ্বোধন ও বাস সার্ভিসের সূচি পরিবর্তন করা হয়।
বার্তায় আরও বলা হয়, এবার মেলায় আগত যাত্রীদের সুবিধার্থে শাটল বাসে টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনে ও অফলাইনে। নির্ধারিত কাউন্টারের পাশাপাশি বিআরটিসির ওয়েবসাইট www.brtc.gov.bd থেকেও অনলাইনে টিকিট পাওয়া যাবে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে শাটল বাস মেলা সমাপনী দিন পর্যন্ত চলবে।
বিআরটিসি শাটল বাসের নির্দিষ্ট বিরতি স্থানগুলো হলো: কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী ও গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে)। বাস সকাল ৮টায় চলাচল শুরু করবে এবং মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ রাত ১১টায় ছেড়ে যাবে।
ভাড়া নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ: কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০ টাকা, নরসিংদী থেকে ১০০ টাকা এবং গাজীপুর থেকে ৭৫ টাকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা