ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
অতিরিক্ত সচিবের চুরি হওয়া ১০ লাখ টাকাসহ চালক গ্রেপ্তার
ডুয়া নিউজ : সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ ৭ হাজার টাকাসহ গাড়িচালক মো. জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার জাহিদ গত দুই মাস যাবত রাজধানীর পল্লবীর স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা স্থানীয় সরকার বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (প্রশাসন) নিখিল রঞ্জন রায়ের গাড়িচালক হিসেবে চাকরি করতেন। গত ৫ ডিসেম্বর দুপুরের দিকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও তার স্ত্রী পল্টনের জেনারেল পোস্ট অফিস (জিপিও) থেকে নগদ ১১ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা তাদের ব্যক্তিগত গাড়ির ভেতরে রেখে গাড়িচালক জাহিদকে গাড়ি লক করে জিপিও'এর ভেতরে পার্কিংয়ে থাকতে বলেন। এরপর তারা বিপরীত পাশে জুয়েলার্সের দোকানে কেনাকাটার জন্য যান। এই ফাঁকে জাহিদ গাড়ি থেকে টাকার ব্যাগ নিয়ে উধাও হয়ে যান। এ ঘটনায় নিখিল রঞ্জন রায় বাদী হয়ে গাড়িচালক জাহিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি চুরির মামলা করেন।
ডিসি আরও বলেন, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় জাহিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১০ ডিসেম্বর খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে জাহিদের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জাহিদের নিকট থেকে চুরি হওয়া দশ লাখ সাত হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহিদ পেশাদার চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি স্বল্প সময়ের জন্য গাড়িচালক হিসেবে চাকরি নিয়ে সময় সুযোগ বুঝে মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যেতেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ