ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
ইউরোলজি বিশেষজ্ঞদের মিলনমেলা: আধুনিক প্রযুক্তি ও উন্নত চিকিৎসার উপর গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (BAUS)-এর উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক ইউরোলজি চিকিৎসা বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার ও কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস্ (BAUS) এর আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিকুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ঢামেক হাসপাতালের নতুন নার্সিং কলেজ ভবনের অডিটোরিয়ামে Urodynamic Study and Minimally Invasive Surgery for BEP শীর্ষক অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে দেশের প্রায় দুই শতাধিক নবীন ও প্রবীণ ইউরোলজি বিশেষজ্ঞ এবং এমএস ইউরোলজি কোর্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যভিত্তিক কনসালটেন্ট ইউরোলজিক্যাল সার্জন ড. শবি চৌধুরী। তিনি লন্ডনের বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের অভিজ্ঞ চিকিৎসক এবং প্ল্যানারি হেলথ একাডেমির ইউরোলজি অনুষদভুক্ত। ড. চৌধুরী ইউরোডাইনামিক স্টাডির মাধ্যমে মূত্রথলির কার্যক্ষমতা নির্ণয় এবং প্রোস্টেট সমস্যার আধুনিকতম শল্যচিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, বর্তমানে প্রচলিত 'টিইউআরপি' (TURP) পদ্ধতিকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হলেও উন্নত বিশ্বে এখন রোবোটিক সার্জারি, লেজার সার্জারি, ভেপোরাইজেশন এবং অ্যাকোয়া-অ্যাবলেশনের মতো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা রোগীদের দ্রুত সুস্থতায় কার্যকর ভূমিকা রাখছে।
সেমিনারের প্রথম অধিবেশনে ইউরোডাইনামিক স্টাডি নিয়ে আলোচনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুল রহমান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলফাসানী। অধিবেশনটি সঞ্চালনা করেন বিএমইউ-এর সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুস সালাম।
সেমিনারে বিশেষজ্ঞরা জানান, ইউরোডাইনামিক স্টাডির মাধ্যমে মূত্রথলি স্বাভাবিকভাবে কাজ করছে কি না এবং সমস্যার প্রকৃত কারণ কী, তা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব।
দ্বিতীয় অধিবেশনে প্রোস্টেটের আধুনিক শল্যচিকিৎসা নিয়ে আলোচনা করেন বিএউএস-এর কো-কনভেনার অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, বিএমইউ-এর অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম (সোহেল) এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। এই পর্বটি সঞ্চালনা করেন ডা. এস এম ইউনুস আলী।
দ্বিতীয় অধিবেশনে বক্তারা জোর দিয়ে বলেন যে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও রোবোটিক ও লেজার সার্জারির মতো আধুনিক প্রযুক্তির সুফল রোগীদের কাছে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএউএস-এর কনভেনার অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুল রহমান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএউএস-এর সদস্য সচিব ও ঢামেক হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন (কাজল)।
দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী চিকিৎসকরা ইউরোলজি চিকিৎসার আধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- উপবৃত্তিতে বড় পরিবর্তন, খুলল নতুন সুযোগ