ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
যে কারণে আজকের ব্যাংকার্স সিলেকশন কমিটির পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: অনিবার্য কারণবশত ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীনে বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ ব্যাংকের ভেরিফাইড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় আয়োজিত সিনিয়র অফিসার পদের (জব আইডি–১০২২০) ১৯ ডিসেম্বরের নির্ধারিত লিখিত পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে গতকাল রাত থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ চলছে। এর ফলে দূরপাল্লার যানচলাচল ব্যাহত হওয়ায় অনেক পরীক্ষার্থী ঢাকায় পৌঁছাতে পারেননি বা কেন্দ্রে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চাকরিপ্রত্যাশীরা উদ্বেগ প্রকাশ করছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে