ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল রেনবো ক্রসিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিকট শব্দে বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে নিচের রাস্তা লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি মাটিতে পড়ে বিস্ফোরিত হলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আশপাশ। এ সময় আতঙ্কে পথচারী ও স্থানীয় লোকজন ছোটাছুটি শুরু করেন। তবে এতে কেউ আহত হননি।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। খবর পেয়েই আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত