ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
‘হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয়’
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে বিএসএফ সীমান্ত এলাকার বিভিন্ন অপারেশন নিয়ে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ময়মনসিংহের সীমান্ত পথ ব্যবহার করে ভারতে পালিয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে স্থানীয়ভাবে চিহ্নিত মানবপাচারকারী ফিলিপ স্নালকে গ্রেফতার করতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, “পুলিশ, বিজিবি এবং সোর্সের তালিকায় বারবার দেখা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে ফিলিপের সম্পৃক্ততা রয়েছে। সীমান্ত পাড়ি দেওয়ার জন্য পাচারকারীদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।”
সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কর্নেল মোস্তাফিজুর রহমান।
এর আগে, গত শুক্রবার রাত ৯টা থেকে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ময়মনসিংহের সম্ভাব্য পাচারের সব রুট চিহ্নিত করা হয় এবং সীমান্তে টহল ও চেকপোস্ট বসানো হয়। এরপর শনিবার পুলিশ ও বিজিবির যৌথ পরিকল্পনায় দুইটি স্থানে অপারেশন আয়োজন করা হয়। শেরপুরের নালিতাবাড়ীতে সন্দেহভাজন ফিলিপ স্নালকে আটক করার জন্য পরিকল্পনা করা হয়, আর হালুয়াঘাটে পুলিশ-সহ বিজিবি টিম অপারেশন পরিচালনা করে।
নালিতাবাড়ীর বারোমারি এলাকায় বিজিবি নেতৃত্বে অপারেশন পরিচালিত হয়। তবে ফিলিপকে পাওয়া যায়নি। এসময় তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুড় ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিঞ্জা আটক করা হয় এবং তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এখন পর্যন্ত বিজিবি চারজনকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে সোমবার সকালে মানবপাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় প্রিন্ট, অনলাইন এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সংবাদ পরিবেশন করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’