ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঢামেক থেকে গু'লিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে সেখানে নেওয়া হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার সময় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তাকে তাৎক্ষণিক সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়। পরবর্তীতে তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাদির মাথার ভেতরে ও কানের আশপাশে গুলি লেগেছে। তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। তবে পরিবারের সিদ্ধান্তে এখন তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু