ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
দুই দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী দুই দিন নির্ধারিত সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমার মেরামত, লাইন উন্নয়ন, গাছের শাখা-প্রশাখা ছাঁটাইসহ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) ও রোববার (১৪ ডিসেম্বর) এই সীমিত সময়ে বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিলেট পিডিবি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং বিভাগ-২ দুই শাখার নির্বাহী প্রকৌশলীরা পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিক্রয় ও বিতরণ বিভাগ ২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ও ১১ কেভি উপশহর ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোয় বিদ্যুৎ থাকবে না। শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া ও রাজপাড়া এসব এলাকাই মূলত এই সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকবে।
অন্যদিকে বিক্রয় ও বিতরণ বিভাগ ১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের অধীনস্থ ১১ কেভি ফিডারের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজার, লাক্কাতুড়া স্টেডিয়াম, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, রূপসা আবাসিক, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, সালুটিকরঘাটসহ বিস্তৃত এলাকাই এর মধ্যে রয়েছে।
এ ছাড়া উপকেন্দ্রের বড়বাজার, বনশ্রী ও বাদামবাগিচা ফিডারের আওতাধীন ইলাশকান্দি, উদয়ন, চৌকিদেখী, আনার মিয়ার গলি, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, মোল্লাপাড়া গলি, মালনীছড়া ও মুসলিমপাড়াও একই সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে।
পিডিবি জানিয়েছে, প্রয়োজনীয় কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত