ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত নির্বাচনী প্রচার সামগ্রী ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে চিঠি পাঠিয়েছেন নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার কার্যক্রম চলমান। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, দেয়াল লিখন, ব্যানার, বিলবোর্ড, গেট, তোরণ, ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা সহ অন্যান্য নির্বাচনী প্রচারণার উপকরণ থাকলে তা তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি জানিয়েছে, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে নির্ধারিত সময়ে এই কার্যক্রম সম্পন্ন হয়।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে আগাম প্রচার সামগ্রী অপসারণ করতে হবে। যারা তা মানবেন না, তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের