ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আল্টিমেটামের মধ্যে পে-স্কেল ঘোষণা সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বেঁধে দেওয়া ১৫ ডিসেম্বরের সময়সীমার মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে-স্কেল ঘোষণা একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া, হুট করে এটি ঘোষণা করা যায় না।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন এবং দাবি না মানলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “পে-স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, এর সঙ্গে অনেকগুলো অর্থনৈতিক ও প্রশাসনিক বিষয় জড়িত। কর্মচারীদের আল্টিমেটামের মধ্যে এত কম সময়ে এটি ঘোষণা করা সম্ভব হবে না। তবে আমরা এ নিয়ে কাজ করছি।”
উল্লেখ্য, গত জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা পর্যালোচনার জন্য গঠিত পে-কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
সেমিনারে দেশের সামগ্রিক অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে দারিদ্র্য বাড়ছে। অনেক ভালো প্রকল্প হাতে নেওয়া হলেও আইনি দুর্বলতা, দুর্নীতি এবং সিস্টেমের জটিলতার কারণে তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না।
নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারীরা হিসাবী এবং উদ্যমী। তারা ঋণের টাকা পরিবারের মঙ্গলে ব্যয় করেন। তাই তাদের উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে হবে। এছাড়া শহরের ওপর চাপ কমিয়ে গ্রামকে আরও আকর্ষণীয় ও বাসযোগ্য করার মাধ্যমে উন্নয়নের বিকেন্দ্রীকরণের আহ্বান জানান তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)