ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘সৎ প্রার্থীকে নির্বাচিত করলে দুর্নীতি হ্রাস পাবে’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “ভোটাররা যদি দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক প্রার্থীকে ভোট দেন, তাহলে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সমাজের সব স্তরে দুর্নীতির প্রবণতা কমানো সম্ভব হবে।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে দুর্নীতি যেন মাথাচাড়া দিতে না পারে, তার জন্য প্রতিরোধমূলক পদক্ষেপকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি অতীতের দুর্নীতিবাজদের কঠোর শাস্তি নিশ্চিত করে সমাজে তাদের প্রতি ঘৃণার সংস্কৃতি তৈরি করাও জরুরি।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, “হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারীদের শুধু কারাগারে রাখা যথেষ্ট নয়; তাদের বিরুদ্ধে সামাজিক ঘৃণা তৈরি করাই সবচেয়ে কার্যকর প্রতিরোধ। কেবল আইনের উপর নির্ভর করলে দুর্নীতি রোধ সম্ভব নয়, সমাজকেও সচেতন ও সক্রিয় হতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট না করলে তাদের দৌরাত্ম্য কমবে না।”
সভায় দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, “সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি এতটাই বিস্তার লাভ করেছে যে তা নির্মূল করা কঠিন। তবে জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে পরিবর্তন সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন, “আসন্ন নির্বাচনে ভোটাররা দুর্নীতিবাজদের বাদ দিলে দেশের সামগ্রিক দুর্নীতি অনেকটাই কমে আসবে। সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে পারলেই রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সব স্তরে শুদ্ধতার পরিবেশ তৈরি হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত