ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
‘মোবাইল ফোন’ ইস্যুতে প্রবাসীদের বিভ্রান্তি দূর করলেন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের বিদেশ থেকে মোবাইল ফোন আনা নিয়ে চলমান বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, প্রবাসীদের সুবিধার্থে বর্তমান সরকার দুটি নতুন মোবাইল ফোন আনার অনুমতি দিয়েছে।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, প্রবাসীদের উদ্দেশে গুজব ও মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ড. আসিফ নজরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার বা আমার বিরুদ্ধে মিথ্যাচার নতুন কিছু নয়। কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে যে মোবাইল ফোন নিয়ে প্রবাসীদের প্রতি বৈষম্য করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুল।”
তিনি আরও ব্যাখ্যা করেন, “আগে একজন প্রবাসী কর্মী তার ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন ফোন আনতে পারতেন। বর্তমান সরকার প্রবাসীদের সুবিধার জন্য দুটি নতুন ফোন আনার অনুমতি দিয়েছে। তবে এর বেশি আনলে শুধু অতিরিক্ত ফোনের জন্য ট্যাক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে এই সুবিধা নিশ্চিত করেছে।”
ড. আসিফ নজরুল বলেন, “এই সুবিধা শুধুমাত্র বিএমইটি থেকে ছাড়পত্র নেওয়া প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য। অন্যদের ক্ষেত্রে আগের নিয়মই প্রযোজ্য।” তিনি আরও উল্লেখ করেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে যেকোনো নতুন মোবাইল ফোন ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। এটি সকল বাংলাদেশি নাগরিকের জন্য প্রযোজ্য।
অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি এবং জুয়া নিয়ন্ত্রণের জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে। ড. আসিফ নজরুল প্রবাসীদের সতর্ক করে বলেন, “গুজব ও মিথ্যাচার ইসলামের দৃষ্টিতে গুরুতর পাপ। অনুগ্রহ করে এ ধরনের তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন এবং সঠিক তথ্যেই বিশ্বাস করুন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী