ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বন্যাদুর্গতদের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ২৪ লাখ টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদক: দেশের বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান প্রদান করেছে এইচডিএফসি (HDFC) এবং সাইনপাওয়ার লিমিটেড।
রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে প্রধান উপদেষ্টার পক্ষে এই অনুদানের চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম (বীর প্রতীক)।
অনুদানের চেক হস্তান্তরের সময় উপদেষ্টা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন সংস্থা ও ব্যক্তির পক্ষ থেকে ২৪৩টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে মোট ১০১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩০৩ টাকা অনুদান জমা পড়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান, যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ এবং সাইনপাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সু যেন ও হেড অব ফিন্যান্স কিউ ইযাজে উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ