ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৩ ডিসেম্বর)
ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজ বুধবার (৩ ডিসেম্বর)ও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর সময়সূচি প্রকাশ করা হলো।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টা: নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সকাল ১১টা: বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকাল ১১টা ৩০ মিনিট: জাতীয় প্রেসক্লাবের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
দুপুর ১টা: কমলাপুর পীরজঙ্গি মাজার এতিমখানা মাদ্রাসায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোরআন খতম, দোয়া এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ হবে। প্রধান অতিথি থাকবেন রুহুল কবির রিজভী।
বিকেল ৩টা: মিরপুর সিটি ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে সহায়তা দিতে সকালে যুক্তরাজ্য ও চীনের দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছাবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
বিকেল ৪টা: বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ আয়োজন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা