ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ক্রেতা সংকটে হল্টেড ১৫ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: আজ রোববার (৩০ নভেম্বর) সপ্তাহের প্রথম দিনে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৮ পয়েন্টে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ৩০৬টির। যার মধ্যে ক্রেতা সংকটে হল্টেড হয়েছে ১৫ কোম্পানি। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রেতা সংকটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ফার ইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন্স স্পিনিং মিলস, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিস, জিএসপি ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, এআইবিএল মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ফ্যামিলিটেক্স লিমিটেড, ফাস ফাইন্যান্স, এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স এবং তুং হাই নিটিং।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফার ইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। দিনশেষে কোম্পানিটির ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে পিপলস লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮১ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮১ পয়সা থেকে ৮৩ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৭ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে প্রিমিয়ার লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। দিনশেষে কোম্পানিটির ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিং মিলসের ৬০ পয়সা বা ৯.৩৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিসের ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, এআইবিএল মিউচুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, ফ্যামিলিটেক্স লিমিটেডের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ, এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ এবং তুং হাই নিটিং এর ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২৯ টাকা ৮০ পয়সা, ৫ টাকা ৮০ পয়সা, ১ টাকা, ২ টাকা ১০ পয়সা, ২ টাকা ২০ পয়সা, ৩ টাকা ৪০ পয়সা, ২ টাকা ৫০ পয়সা, ১ টাকা ৩০ পয়সা, ১ টাকা ৩০ পয়সা, ২ টাকা ৭০ পয়সা, ১ টাকা ৭০ পয়সা এবং ১ টাকা ৮০ পয়সায়।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?