ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যে কারণে নারী কর্মীদের মালয়েশিয়ায় না যেতে অনুরোধ করলো হাইকমিশন
ডুয়া ডেস্ক: মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে গিয়ে নারীরা বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন, এই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) হাইকমিশনের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নারী কর্মীদের মালয়েশিয়ায় নেওয়ার জন্য বর্তমানে দেশটির সরকারের সঙ্গে কোনো চুক্তি নেই। তবুও কিছু সংঘবদ্ধ প্রতারক চক্র নারীদের বিভিন্নভাবে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছে এবং নিয়মবহির্ভূতভাবে ট্যুরিস্ট ও অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ায় নিয়ে যাচ্ছেন।
এ ধরনের কর্মকাণ্ড নারীদের জন্য আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে এবং এর ফলে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে। তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত বাংলাদেশি নারীদের মালয়েশিয়া না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)