ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নারী কর্মী নিয়োগে প্রতারণা ঠেকাতে সতর্ক করল মালয়েশিয়াস্থ হাইকমিশন
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে বাংলাদেশি নারী কর্মী নিয়োগের নামে প্রতারণা বেড়েছে। একটি সংঘবদ্ধ চক্র আর্থিক ক্ষতি সাধনসহ প্রবাসী নারীদের বিভ্রান্ত করছে। এ বিষয়ে সতর্ক থাকতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোন চুক্তি বা সমঝোতা স্মারক নেই। বাংলাদেশ হাইকমিশন অবহিত হয়েছে যে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নারী কর্মীদেরকে নিয়ম বহির্ভূতভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসায় এনে প্রতারিত করছে।
আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া, এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে।
হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ