ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য: সিইসি
নিজস্ব প্রতিবেদক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এই বিশাল নির্বাচন কমিশনের একার পক্ষে সম্পন্ন করা সম্ভব নয়। বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ, যাদের ভোটারদের ওপর সরাসরি প্রভাব থাকে, তাদের সহযোগিতা অপরিহার্য।
রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে সিইসি এই আহ্বান জানান। তিনি জানান, দায়িত্বগ্রহণের পর কমিশনকে কয়েকটি বড় ও চ্যালেঞ্জিং কাজে হাত দিতে হয়েছে। কাজের চাপের কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুতে বিলম্ব হয়েছে বলে স্বীকার করেন সিইসি।
সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করা একটি বিশাল কর্মযজ্ঞ ছিল। এতে প্রায় ৭৭ হাজার মানুষ মাঠে কাজ করেছে। প্রায় ২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ৪০ লাখেরও বেশি লেফট আউট ভোটারকে (যারা ভোট দেওয়ার যোগ্য কিন্তু তালিকায় নাম ছিল না) শনাক্ত করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন উদ্যোগের মধ্যে তিনি উল্লেখ করেন, প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা চালু করা হয়েছে। এটি অত্যন্ত জটিল এবং নতুন একটি উদ্যোগ। এছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রায় ১০ লাখ লোক যাতে নিজের ভোট দিতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের বাইরে পোস্টেড সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা এবং কারাগারে থাকা নাগরিকদের ভোট দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
সিইসি বলেন, নির্বাচনী সংস্কার কমিশন তাদের পক্ষ থেকে অনেক দূর এগিয়ে এসেছে। সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার আগে বিভিন্ন পক্ষ, সহ রাজনৈতিক নেতাদের সঙ্গে ৮০টির বেশি সংলাপ সম্পন্ন করেছে। সরকারের পক্ষ থেকেও কিছু বিষয় স্ব-উদ্যোগে বাস্তবায়ন ঘোষণা করা হয়েছে।
তিনি নির্বাচনী আচরণ বিধিমালার গুরুত্বও তুলে ধরেন। সিইসি জানান, আচরণ বিধিমালা ওয়েবসাইটে প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত সংগ্রহ করে সমন্বয় করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক নেতাদের এটি মনোযোগ দিয়ে পড়া এবং তাদের দলের কর্মীদের কাছে প্রচারের ব্যবস্থা করার আহ্বান জানান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত