ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
যেভাবে উদযাপিত হবে এবারের বিজয় দিবস
ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, এবারের বিজয় দিবসটি উৎসবমুখর করে তোলার জন্য সারাদেশে নানা ধরনের বিজয় মেলার আয়োজন করা হচ্ছে।
ইউএনবি’র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, বিজয় দিবস আমাদের জাতির জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ দিন, যা ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে অর্জিত হয়েছে এবং সারাদেশের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল।
তিনি উল্লেখ করেছেন, অতীতের মতো এবারও সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় মেলার আয়োজন করা হবে, যেখানে চারু ও কারুশিল্প মেলার পাশাপাশি কৃষিপণ্যের প্রদর্শন এবং দেশীয় পণ্য বিক্রির ব্যবস্থা থাকবে। এসব মেলায় শিশু, নারী, পুরুষ—সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এ বছরের বিজয় দিবস উদযাপন হবে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক।
ফারুক ই আজম জানান, পূর্বে প্রচলিত কুচকাওয়াজে জনগণের সম্পৃক্ততা কম ছিল, কিন্তু এবার জনগণের বিভিন্ন শ্রেণীকে মেলায় আনার চেষ্টা করা হবে। তিনি এক প্রশ্নের জবাবে উল্লেখ করেন, জাতীয় প্যারেড স্কয়ারে এবার কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না, কারণ সেনাবাহিনী সারাদেশে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত আছে এবং কুচকাওয়াজের জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন।
বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে তিনি জানান, এবারে জাতীয় স্টেডিয়ামে কোনো প্রোগ্রামে প্রধান উপদেষ্টা যাবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ