ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সংবিধান সংস্কার কমিশনে ইউপিডিএফের স্মারকলিপি, ১৭টি প্রস্তাবনা পেশ
ডুয়া নিউজ : পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার সংরক্ষণ ও দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৭ দফা প্রস্তাবনা পেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ২০২৪ ইউপিডিএফ ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজের নিকট জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে উক্ত প্রস্তাবনা হস্তান্তর করেন।
অধ্যাপক ড. রিয়াজ নিজেই স্মারকলিপি ও প্রস্তাবনা গ্রহণ করেন এবং প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রতিনিধি দলের অন্য দু’জন সদস্য হলেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অংকন চাকমা।
আগস্ট ছাত্র-গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় পার্বত্য চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে ড. আলী রিয়াজকে অভিনন্দন জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পূর্বে পার্বত্য চট্টগ্রাম ১৯৭২ সালের সংবিধান পাশ হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন সময়ে “Scheduled District”, “Backward Tract”, “Excluded Area” ও “Tribal Area” হিসেবে স্বীকৃত ছিল।
‘কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর দেশের নতুন সংবিধানে অতীতের ধারাবাহিকতা রক্ষা করে পার্বত্য চট্টগ্রামের জন্য বিশেষ শাসনতান্ত্রিক মর্যাদার দাবি জানানো হলে তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়। এর ফলশ্রুতিতে এই অঞ্চলের জনগণের অধিকার ও মর্যাদা ক্ষুন্ন হয় এবং পরে রক্তক্ষয়ী সংঘাতের জন্ম হয়।’
এই ঐতিহাসিক ভুলের আর পুনরাবৃত্তি ঘটবে না বলে আশা প্রকাশ করে স্মারকলিপিতে বলা হয়, ‘আমরা আশা করি আপনার নেতৃত্বে যে সংবিধান সংস্কার বা পুনর্লিখন হবে, তাতে পার্বত্য চট্টগ্রাম তার বিশেষ শাসনতান্ত্রিক মর্যাদা ফিরে পাবে এবং এই অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ