ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ইসলামি মূলধন বাজারে গতি আনতে শরিয়াহ্ কাউন্সিল গঠন
নিজস্ব প্রতিবেদক: দেশের শরিয়াহ্ভিত্তিক সিকিউরিটিজের (আইএসবিএস) উন্নয়ন ও ইসলামি মূলধন বাজারে গতি আনতে ৯ সদস্যের একটি শরিয়াহ্ উপদেষ্টা কাউন্সিল (এসএসি) গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ২২ অক্টোবর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত আদেশে কাউন্সিলটি গঠিত হয়। আজ রোববার (২৬ অক্টোবর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ্ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা, ২০২২’-এর ৪ ও ৫ নম্বর বিধি অনুযায়ী কাউন্সিলটি গঠন করা হয়েছে। বিধি অনুযায়ী, এতে ৫ জন শরিয়াহ্ বিশেষজ্ঞ এবং ৪ জন শিল্পখাতের বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে।
কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন খুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ও শরিয়াহ্ বিশেষজ্ঞ প্রফেসর ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ।
কাউন্সিলের অন্য সদস্যরা হলেন— ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী; মিরপুরের জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি মাওলানা মাসউম বিল্লাহ; মালিবাগের জামিয়া শরিয়্যাহর সিনিয়র ডেপুটি মুফতি মুফতি আব্দুল্লাহ মাসউম (সিএসএএ); মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এমডি রুহুল আমিন; যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক অর্থ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ কবীর হাসান; সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত; বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সিইও ও মূলধন বাজার বিশেষজ্ঞ মো. এ. কে. মজিদুর রহমান এবং ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চিফ ফিন্যান্স অফিসার ও হিসাববিদ্যা বিশেষজ্ঞ মো. মোহাম্মদ আবদুল রহিম (এফসিএ, সিআইপিএ, সিএসএ)।
বিএসইসি আশা করছে, এই কাউন্সিল ইসলামি শরিয়াহ্ভিত্তিক সিকিউরিটিজ ইস্যু ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের ইসলামি আর্থিক বাজারকে আরও শক্তিশালী করবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ