ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লিবিয়া থেকে ৩০৯ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরলেন
নিজস্ব প্রতিবেদক :লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯:৩০ মিনিটে তাদের বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রত্যেকেই স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং লিবিয়া সরকারের সহায়তায় তাদের প্রত্যাবাসনের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ দূতাবাস, ত্রিপলির তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্য সরকারের সহযোগিতায় গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ৩০৯ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট। এর আগে, ৯ অক্টোবর প্রথম দফায়ও একইসংখ্যক ৩০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। প্রত্যাবাসিত বাংলাদেশিরা দেশে ফিরে তাদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন স্বজন ও গণমাধ্যমের কাছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য প্রাথমিক আবেদন করার পর দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করেছে, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ করেছে এবং সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে অবশিষ্ট আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের উদ্যোগ চলছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ