ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
উপদেষ্টা আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত
ডুয়া নিউজ: আগামী মার্চ মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এই আশ্বাস পাওয়ার পর, আজ সকাল থেকে মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন এবং বাড়ি ফিরছেন।
আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৩টা ১৮ মিনিটে প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা শেষে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন।
আন্দোলনকারীদের মধ্যে অন্যতম নেতা মাইনুদ্দিন বাবু বলেন, "প্রবাসী কল্যাণ ভবনে আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন, যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে, তাদেরকে পর্যায়ক্রমে আগামী মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে। এছাড়া, যাদের ই-ভিসা বা ম্যানপাওয়ার হয়নি, তাদেরকে এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য বলেছেন। তাদেরকে পর্যায়ক্রমে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।"
তিনি আরও বলেন, "স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে, যদি মালয়েশিয়া না যেতে পারি, তাহলে অন্য দেশে প্রবাসী পাঠানোর ক্ষেত্রে প্রথমে আমাদেরকেই পাঠানো হবে। আমরা বিশ্বাস করি, উনার আশ্বাস অনুযায়ী আমাদের কাজ হবে, তাই আমরা আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যাচ্ছি।"
মাইনুদ্দিন বাবু আন্দোলনকারীদের উদ্দেশ্যে আরও বলেন, "যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি, তারা এজেন্সির কাছ থেকে টাকা এবং পাসপোর্ট ফিরিয়ে নিবেন। যদি এজেন্সি টাকা বা পাসপোর্ট না দেয়, তাহলে থানার পুলিশ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নেবেন।"
তবে, আন্দোলনকারীরা সতর্ক করে দিয়ে বলেন, "যদি সরকার আশ্বাস অনুযায়ী কথা না রাখে, তবে আমরা আবারও রাস্তায় নামব এবং তীব্র আন্দোলন করব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ