×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

ইপিএস প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ

২০২৫ অক্টোবর ২৩ ১৮:৪২:২৩

ইপিএস প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৮১ পয়সা লোকসান হয়েছে, যেখানে আগের অর্থবছরে একই সময়ে ১ টাকা ৮৬ পয়সা লোকসান হয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১১ টাকা ৪২ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৫১ পয়সা আয় ছিল।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৯ পয়সায়।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত