ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন শুরু
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে প্রবাসী ভোটাররা আগামী নভেম্বর থেকে অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন। রবিবার (১৯ অক্টোবর) সিলেটের সার্কিট হাউসে সিলেট বিভাগের জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।
ইসি আরও বলেন, শুধু প্রবাসী ভোটার নয়, কারাবন্দি ব্যক্তি, সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও ডাকযোগে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি জানান, নভেম্বরের মাঝামাঝি প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সম্পূর্ণ প্রস্তুত হবে।
এছাড়া, সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত নীতিমালা সময়মতো জানানো হবে। দেশের ৪২,৬১৮টি কেন্দ্রকে শক্তিশালী, নির্ভেজাল ও দায়িত্বশীল প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে পরিচালনা করা হবে। নির্বাচনের সময়ে গোয়েন্দা নজরদারিও জোরদার করতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এনিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, “সব দপ্তর ও জনগণের সহযোগিতা না পেলে নির্বাচন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয়। অতীত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা বিবেচনা করলে বিপর্যয় এড়িয়ে যাওয়া সম্ভব হবে।”
সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ