ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চারদিনের সফরে সুইজারল্যান্ড গেলেন প্রধান উপদেষ্টা
ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার রাতে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম বাসসকে জানিয়েছেন, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ডব্লিউইএফের বার্ষিক সম্মেলন সোমবার (২০ জানুয়ারি) দাভোসে শুরু হয়েছে এবং এটি ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। সম্মেলন শেষে ২৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
সফরের সময় প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর মেয়ে শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকদুম, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড, মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট মিকল্যাড ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলার সঙ্গে ড. ইউনূস বৈঠক করবেন বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রোববার সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
তিনি জানান, সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধিরা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশ নেবেন।
আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, “বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এ ধরনের সংলাপ আয়োজন করতে যাচ্ছে। আশা করা হচ্ছে, এ সংলাপ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও বাংলাদেশের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে। সম্মেলনে বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ধারণা প্রদান এবং এ দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রতি তাদের আস্থাও বৃদ্ধি করতে সহায়তা করবে।”
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বৈশ্বিক নেতারা বৈশিক ও আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যাগুলির ওপর আলোচনা করবেন। এর মধ্যে রয়েছে ভূরাজনৈতিক ধাক্কা, জীবনমান উন্নয়নে প্রবৃদ্ধি অর্জন এবং অন্তর্ভুক্তিমূলক জ্বালানির রূপান্তর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন