ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
শহিদুল আলমসহ আটক ব্যক্তিদের কারাগারে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক আলোকচিত্রী শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার গাজা অভিমুখী নৌবহরের আটককৃত অধিকারকর্মীদের একটি অংশকে ইসরায়েলি কর্তৃপক্ষ কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করেছে। জাহাজ দখলের পর থেকে আটককৃতরা ইসরায়েলি বাহিনীর হাতে সহিংসতার শিকার হয়েছেন বলে ফ্লোটিলার সদস্যরা জানিয়েছেন।
ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ মানবাধিকার সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম দৃক জানিয়েছে, আটককৃতদের মধ্যে সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকারকর্মী ও নাবিক রয়েছেন। কেৎজিয়েত কারাগরটি নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং এটি ইসরায়েলের বৃহত্তম আটক কেন্দ্র, যেখানে ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতন চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফ্লোটিলার এই নৌযাত্রা গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার ও ইসরায়েলের নৃশংসতা বন্ধের লক্ষ্যে শুরু করা হয়। ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের আটটি নৌযানসহ মোট ৯টি জাহাজে আন্তর্জাতিক রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা অংশ নিয়েছিলেন।
গত বুধবার ইসরায়েলি বাহিনী নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায় এবং আইনি প্রক্রিয়া শেষে কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করে। আদালাহ’র আইনজীবীরা জানিয়েছেন, আটক ব্যক্তিদের অনেককে মারধর ও অপদস্থ করা হয়েছে। মুক্তি সংক্রান্ত শুনানি আজ হতে পারে, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের পূর্ণ আইনি সহায়তা প্রদানে বাধা দিচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)