ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভারত থেকে ভেসে আসা পচা কাঠ বিক্রি হচ্ছে লাল চন্দন ভেবে
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের নদ-নদীতে উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে ভারত থেকে ভেসে আসা লালচে রঙের গাছের গুঁড়ি নৌকা ও বাঁশের ভেলায় সংগ্রহ করতে দেখা গেছে স্থানীয়দের। রোববার (৫ অক্টোবর) থেকে কালজানি নদী হয়ে দুধকুমার নদী ও চিলমারীর ব্রহ্মপুত্র নদে এসব কাঠ ভেসে আসতে শুরু করে। উৎসুক জনতা সকাল থেকেই নদীতে নেমে কাঠ ধরার প্রতিযোগিতায় লিপ্ত হন।
এদিকে লোকজনকে বিভ্রান্ত করে এই লালচে কাঠকে ‘রক্ত চন্দন’ বা ‘লাল চন্দন কাঠ’ হিসেবে বিক্রি করা হচ্ছে। কেউ কেউ এগুলো বিক্রির জন্য সংগ্রহ করছেন, আবার কেউ জ্বালানি কাঠ হিসেবেও কিনছেন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে একটি বড় লালচে গাছের গুঁড়ি ১ লাখ ৫০ হাজার টাকায় মূল্য নির্ধারণ করা হয়েছে।
নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের দামাল গ্রামের আব্দুল মোতালেব বলেন, “চারজন মিলে ৫০ ফুটের মতো একটি লালচে গাছ তুলেছি। দেখতে একদম চন্দন কাঠের মতো। আমরা দাম চেয়েছি ১ লাখ ৫০ হাজার টাকা, তবে ১ লাখ ২০ হাজারে বিক্রি করব।” অন্যদিকে স্থানীয়রা জ্বালানি কাঠ হিসেবে প্রতি গাছের গুঁড়ি ১২ হাজার টাকায় কিনছেন।
জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদিকুর রহমান জানান, এই কাঠগুলো দীর্ঘদিন পানিতে থাকার কারণে লালচে হয়ে গেছে এবং প্রকৃত চন্দন কাঠ নয়। শ্বেত বা রক্ত চন্দনের কোনো নমুনা পাওয়া যায়নি। কুড়িগ্রামের দিকে ভেসে আসা এসব কাঠ মূলত ভারতের নদীতে ফেলা পচা কাঠ।
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও উদ্ভিদবিদ মির্জা নাসির উদ্দিন বলেন, “প্রায় সব কাঠেই ট্যানিন ও ফেনলিক যৌগ থাকে। দীর্ঘদিন পানিতে ভেজা থাকার কারণে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে জারণ হয়ে লালচে বা বাদামি রঙ তৈরি হয়। এই কারণে সাধারণ কাঠও চন্দন কাঠের মতো দেখায়, কিন্তু প্রকৃত চন্দনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।” তিনি আরও বলেন, চন্দন কাঠের বিশেষ গন্ধ থাকে যা শুকনো কাঠ কেটে বোঝা যায়, কিন্তু এই লালচে কাঠে কোনো ধরনের গন্ধ বা তেলীয় উপাদান নেই।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের