ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
ছয় মাসের মধ্যে নির্বাচন অবাস্তব এবং অসম্ভব: সারজিস আলম
ডুয়া নিউজ: দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থা ঠিক করে আইনশৃঙ্খলা বাহিনীকে মূল দায়িত্বে ফিরিয়ে এনে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি, এত বড় অভ্যুত্থান, এত রক্ত, এত জীবন সামগ্রিক সব কিছুর যে চাওয়া, তা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের যাঁরা প্রতিনিধি হবেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাঁদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে ছয় মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচারব্যবস্থা সংস্কার করা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা।’
তিনি বিক্ষুব্ধভাবে উল্লেখ করেন, “বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড় জেলার মানুষ অনেক বৈষম্যের শিকার হয়েছে। কিছু রাস্তা ছাড়া আর কিছুই হয়নি। একটি শিল্প কারখানা পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক আদায়ের জন্য আমরা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাব।”
তিনি বলেন, “অনেক বিত্তবান এবং ভালো মানুষ আছেন। অনেক গার্মেন্টস মালিক আমাদের সহায়তা করতে পারেন। তাদের সঙ্গে কেবল যোগাযোগ করার এবং সদিচ্ছা থাকা প্রয়োজন। আমরা যে শীতবস্ত্র পেয়েছি, তা পঞ্চগড়ের প্রত্যেক ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।”
অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা ও উপজেলায় কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন সারজিস আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, পৌর বিএনপির সদস্যসচিব ও জেলা জজ আদালতের গভর্নমেন্ট প্লিজার আব্দুল বারী, অ্যাডভোকেট খলিল হোসেন, গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপুসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সারজিস আলম পঞ্চগড় পৌরসভার প্রায় এক হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ