ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার নেই অন্তর্বর্তী সরকারের
ডুয়া নিউজ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দাবি করেছে বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। শুক্রবার (১৭ জানুয়ারি) সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে এ দাবি করে দলটি।
দলটি এক বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ আর প্রজাতন্ত্রের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ করার যে সুপারিশ সংবিধান সংস্কার কমিশন করেছে তা পরিপূর্ণভাবেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের রাষ্ট্র দর্শনের বিরোধী।
বিবৃতিতে বলা হয়, সংস্কার কমিটির ওই প্রস্তাব মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই সংবিধানে মৌলনীতিকে বদলানোর নৈতিক অধিকার রাখে না। বাংলাদেশের জনগণ একটি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পথ বেয়ে ব্রিটিশ, পাকিস্তানের সঙ্গে লড়াই করে একটি জাতির জাতীয়তার আত্মপরিচয় খুঁজে পেয়েছে।
এতে আরও বলা হয়, শ্রমজীবী মেহনতি মানুষেরা জাতীয় মুক্তির লড়াইয়ে শামিল হয়েছিল সমাজতন্ত্রের অভিপ্রায় নিয়েই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই দেশটি অর্জিত হয়েছে। এর কোনো রূপ ব্যত্যয় ঘটানোর হলে জাতির সব লড়াই আত্মপরিচয় অস্তিত্বহীন হয়ে পড়বে। যা কোনোভাবেই কাম্য নয়।
রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোনো সংস্কার প্রয়োজন হলে একটি রাজনৈতিক নির্বাচিত সরকার সব রাজনৈতিক পক্ষকে নিয়েই করবে। এটাই হচ্ছে সর্বোত্তম গণতান্ত্রিক পন্থা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ