ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে চীনা দূতাবাসের উপহার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকাস্থ চীনা দূতাবাস ৪৯টি কম্পিউটার ও ৪৯টি প্রিন্টার উপহার দিয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।
আইজিপি বাহারুল আলম চীনের এই সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ পুলিশ এবং চীনের মধ্যে সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ পুলিশের সহযোগিতা কামনা করেন। আইজিপি এ বিষয়ে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
উপহার প্রদান অনুষ্ঠানে চীন দূতাবাস এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ