ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ভোজ্য তেল নিয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠকে কোনো সুরাহা হয়নি
ডুয়া নিউজ: কয়েক দিন ধরে রাজধানীসহ সারা দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। অনেক দোকানেই তেল পাওয়া যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে ভোজ্য তেলের সংকট মোকাবেলায় মিল মালিকদের সঙ্গে বৈঠক করলেও কোনো সুরাহা করতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। সমস্যা সমাধানে আজ সোমবার আবারও বৈঠকে বসবেন তারা।
রোববার সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। এতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভা শেষে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বাজারে ভোজ্য তেলের সংকট হওয়ার কারণ সম্পর্কে মিলগুলোর কর্মকর্তাদের কাছে জানতে চান উপদেষ্টা। তাদের দাবি, মিলগুলো স্বাভাবিকভাবে ভোজ্য তেল সরবরাহ করছে। তাই বাজারে তেলের সংকট হওয়ার পেছনে তাদের কোনো দায় নেই।
এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, মিল মালিকরা অফিশিয়ালি ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো প্রস্তাব দেয়নি। তবে তারা বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম অনেক বেড়েছে। আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে দাম নির্ধারণের দাবি করেছেন তারা।
ওই কর্মকর্তা বলেন, ‘রোববারের মিটিংয়ে দাম বাড়ানো কিংবা অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সোমবার (আজ) সকালে মিল মালিকদের সঙ্গে সভা করবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কর্মকর্তারা।’
এর আগে গত সেপ্টেম্বর মাস থেকেই ভোজ্য তেলের দাম বাড়াতে সরকারকে চাপ দিতে থাকেন মিল মালিকরা। উচ্চ মূল্যস্ফীতির সময়ে দাম বাড়ানোর বদলে শুল্কছাড় দিয়ে মিলগুলোকে খুশি রাখার চেষ্টা করে সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ