ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ঢাকার চীনা দূতাবাস।
রোববার (১৪ সেপ্টেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক নোটিশে এই নতুন নির্দেশনা জানানো হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো আবেদন প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করা।
নতুন প্রক্রিয়া অনুযায়ী, আবেদনকারীদের এখন থেকে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর ওয়েবসাইটে প্রাথমিক পর্যালোচনার ফলাফল পাওয়া যাবে। যদি ফলাফলে 'সংশোধন' বা 'পরিপূরক নথি' সরবরাহের কথা উল্লেখ থাকে, তবে দ্রুত তা সংশোধন বা জমা দিয়ে পুনরায় আবেদন করতে হবে। যদি 'ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি' আসে, আবেদনকারীকে নির্ধারিত তারিখে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে।
প্রাথমিক পর্যালোচনায় আবেদন অনুমোদিত হলে, আবেদনকারী বা তাদের প্রতিনিধিকে পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। এই ধাপে বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ) এবং ভিসা ফি জমা দিতে হবে। তবে ১৪ বছরের কম বয়সী, ৭০ বছরের বেশি বয়সী, গত পাঁচ বছরে আঙুলের ছাপ দেওয়া আবেদনকারী বা শারীরিক কারণে আঙুলের ছাপ দিতে অক্ষম ব্যক্তিদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না।
আবেদনকারীরা নির্ধারিত তারিখে ভিসা সংগ্রহ করতে পারবেন। সাধারণত নিয়মিত প্রক্রিয়ায় চার কর্মদিবসের মধ্যে ভিসা দেওয়া হয়, তবে জরুরি প্রক্রিয়ায় তিন কর্মদিবসেই ভিসা সংগ্রহ করা যায়।
দূতাবাস জানিয়েছে, যদি কোনো এজেন্সি ভিসা আবেদন করে এবং প্রাথমিক পর্যবেক্ষণে তা প্রত্যাখ্যাত হয়, তবে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বা সংশোধন জমা দিতে হবে। প্রাথমিক অনুমোদনের পর দুই কর্মদিবসের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে এবং এক কর্মদিবসের মধ্যে ভিসা সরবরাহ করা হবে।
চীনা দূতাবাস আবেদনকারীদের ভ্রমণ পরিকল্পনায় কোনো বিলম্ব এড়াতে নতুন নির্দেশনা ও সময়সীমা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী