ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কয়েদিদের জন্য কমছে যাবজ্জীবন সাজার মেয়াদ
নিজস্ব প্রতিবেদক: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের শাস্তির মেয়াদ কমিয়ে মুক্তির পরিকল্পনা করছে সরকার। বর্তমানে যাবজ্জীবন সাজা মানে ৩০ বছর কারাভোগ হলেও, এই সময়সীমা কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। নারীদের জন্য সময়সীমা ২০ বছরে নামিয়ে আনার কথা ভাবা হচ্ছে, আর পুরুষদের ক্ষেত্রে মেয়াদ কিছুটা বেশি হতে পারে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন,
"কারাগারে নানান সমস্যা রয়েছে, সংস্কারের প্রয়োজন আছে। বাজেটও সীমিত। বৃদ্ধ ও অসুস্থ বন্দিদের ওষুধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। তাই চিন্তা করছি, যাদের বয়স্ক বয়স হয়ে গেছে এবং যাবজ্জীবন সাজা ভোগ করছে, তাদের মুক্তির সুযোগ তৈরি করা যায় কি না।"
বয়সের সীমা নিয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। নারীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে এবং তাদের জন্য সময়সীমা ২০ বছর করার বিষয়টি বিবেচনায় আছে। পুরুষদের ক্ষেত্রে সামান্য বেশি হতে পারে।
তবে ঝুঁকির দিকও বিবেচনা করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন,
"যদি কেউ ১৮ বছর বয়সে অপরাধ করে, আর ২০ বছর পর তাকে ছাড়া হয়, তখন তার বয়স হবে ৩৮ বছর। সে আবার অপরাধে জড়িয়ে পড়তে পারে। এসব বিষয় খতিয়ে দেখা হবে। তবে নারীদের ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে বেশি উদার হতে চাই।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত