ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচন প্রক্রিয়া এখন অব্দি সন্তোষজনক: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া এখন পর্যন্ত সন্তোষজনক।
তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাশিত সংখ্যায় এবং স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছেন।
ভোট গণনা চলছে এবং ফলাফল ঘোষণার অপেক্ষায় সারা দেশ তাকিয়ে আছে উল্লেখ করে সারজিস আলম সতর্ক করে দেন, রাজনৈতিক কোন্দল বা জেতা-হারার ভয়ে যেন এই 'অভ্যুত্থানের ফসল' ডাকসু নির্বাচন নষ্ট না হয়। তিনি বলেন, যারা এমনটি ঘটাবে, তারা এর দায় এড়াতে পারবে না এবং এর বোঝা নিয়ে রাজনীতিতে সামনে চলতে পারবে না।
তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কেউ মনে করেন যে নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দেবেন না, তবে ডাকসু বানচাল করার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে তাদের রাজনীতির 'কবর রচিত হবে'।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা