ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৬ কোম্পানিতে ভর করে শেয়ারবাজারে সর্বোচ্চ রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ররিববার সূচকে রেকর্ড গড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৬.১৫ পয়েন্টে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। সূচকের এই রেকর্ড গড়ার নেতৃত্বে ছিল ৬ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৬টি হলো- ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বিবিএস ক্যাবলস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, গ্রামীণ ফোন এবং আইপিডিসি। আজ এই ৬ কোম্পানি ডিএসইর প্রধান সূচকে ১৪ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি প্রায় ৬ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা ১০ পয়সায়। আজ ব্যাংকটির শেয়ার দর ৭৩ টাকা ৮০ পয়সা থেকে ৭৫ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে ব্যাংকটির ১২ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটি ডিএসইর সূচকে ৩ পয়েন্ট যোগ করেছে। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা বা ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৪১ টাকা থেকে ১৫০ টাকা ৯০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ৩৪ কোটি ২৩ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বিবিএস ক্যাবলস। ডিএসইর সূচকে কোম্পানিটি ১ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা থেকে ২২ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৬ কোটি ৭০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- লঙ্কাবাংলা ফাইন্যান্স ১ পয়েন্টের বেশি, গ্রামীণ ফোন ১ পয়েন্ট এবং আইপিডিসি ফাইন্যান্স ১ পয়েন্ট যোগ করেছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল