ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
গতি ও গাফিলতির খেলা, আগস্টে হারালো ৫০২ পরিবার
নিজস্ব প্রতিবেদক:গত আগস্ট মাসে দেশের সড়কপথে দুর্ঘটনার হার ছিল ভয়াবহ। যাত্রী কল্যাণ সমিতির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ মাসে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০২ জন এবং আহত হয়েছেন ১,২৩২ জন।
মোটরসাইকেল দুর্ঘটনাই ছিল সবচেয়ে বেশি—১৬৫টি ঘটনায় নিহত ১৭৬ জন। যা আগস্ট মাসের সড়ক দুর্ঘটনার ৩৫ শতাংশেরও বেশি।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে—১৩২টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১২৮ জনের, আহত ৩৩৩ জন।
অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে—১৫টি ঘটনায় প্রাণহানি ১৪ জন এবং আহত ২২ জন।
সড়ক দুর্ঘটনার পাশাপাশি আগস্টে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৪ জন, এবং নৌপথে ২১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। এ ছাড়া নৌপথে এখনো নিখোঁজ রয়েছেন ১৩ জন।
এই পরিসংখ্যান আবারও চোখে আঙুল দিয়ে দেখায়, নিরাপদ সড়ক ব্যবস্থাপনা এখন কতটা জরুরি।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ