ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ঢাকা-বরিশাল সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি নামক স্থানে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
অবরোধ চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান এবং হামলায় জড়িত পুলিশ ও সেনা সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার এবং সদস্য আল আমিন হাওলাদার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, "চব্বিশের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর হামলা আমাদের হতবাক করেছে। অন্তর্বর্তীকালীন সরকার নীরব দর্শকের মতো এই ঘটনা দেখছে। এই সরকারের উপদেষ্টামণ্ডলী আনফিট এবং তাদের দেশ চালানোর আর কোনো যোগ্যতা নেই।" তাঁরা অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং "ভারতীয় দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ" করার দাবি জানান। অন্যথায়, শুধু বরিশাল নয়, পুরো দেশ অচল করে দেওয়ার হুমকিও দেন তাঁরা।
এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম জানান, কিছু বিক্ষোভকারী মহাসড়ক অবরোধ করেছিলেন। তবে ১০ মিনিট পর তাঁরা সড়ক ছেড়ে চলে যান এবং এরপর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত