ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
আইসিইউতে নুর, পর্যবেক্ষণে ৩৬ ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক :গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আরও অন্তত ৩৬ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এরপর শারীরিক অবস্থার অগ্রগতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জাপা কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা ধাওয়া-পাল্টা ধাওয়ার রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে সংঘর্ষ আরও তীব্র হয়। এ সময় নুরুল হক নুর আহত হন। তার নাকের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
ঘটনার পর গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, জাপার নেতাকর্মীরাই তাদের ওপর হামলা চালিয়েছে। তবে জাপার ভাষ্য, প্রথম আক্রমণ করেছে গণঅধিকার পরিষদের কর্মীরাই।
এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনী দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানালেও কিছু নেতাকর্মী তা অগ্রাহ্য করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো হয়। পরে রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা ছড়িয়ে পড়ে, ইটপাটকেল ছোড়াসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টাও হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। সংঘর্ষে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো